বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
সর্বশেষ ব্রেকিং নিউজ ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পড়তে সঙ্গে থাকুন ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ভূঞাপুরে বালুর ঘাটে সংঘর্ষের ঘটনায় বিএনপি'র ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ভূঞাপুরে বালুর ঘাটে সংঘর্ষের ঘটনায় বিএনপি'র ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি: ফটো ইউনিট

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় রোববার দুপুরে ১৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় এখনও বালুর ঘাট এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।

এই ঘটনায় গোলাম সরোয়ার বাদি হয়ে নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, বিএনপির নেতা মতুর্জ আলী, লোকমান, মুন্নাফ, সজিব, সবুজ, আবু বক্করসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়নে পলশিয়ার বাগানবাড়িতে নিজ জমিতে বালুর ঘাটের রাস্তার কাজ করার সময় বাঁধা প্রদান করে মারধর করে। পরে মিমাংসার জন্য বিষয়টি নিয়ে গত ৮ মার্চ বিকেলে ল্যাংড়া বাজার এলাকায় সালিশি বৈঠক বসে। বৈঠকে সমাধান না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, বিএনপির নেতা মতুর্জ আলী, লোকমান, মুন্নাফ, সজিব, সবুজ, আবু বক্করসহ তাদের লোকজন হামলা করে। এতে হামলায় রফিক (২৭), মাফি (২৫) ও মান্নান (৬০) গুরত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হামলার এই ঘটনায় উভয়পক্ষের আরো প্রায় ১০জন আহত হয়।

হামলায় আহত রফিক জানায়, নিজের জমির মধ্যে বালুর ঘাটের রাস্তা তৈরির কাজ করছিলাম। এসময় পলশিয়ার লোকমান ও হোসেনের লোকজন এসে হামলা করে মারধর করে। পরে বিষয়টি নিয়ে নেতারা মিমাংসার জন্য সালিশি বৈঠক ডাকে। এতে সালিশে মিমাংসা না হওয়ায় তারা আবারও আমাদের উপর হামলা করে।

নিকরাইল ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম রিপন জানান, বালুর ঘাটের পয়েন্টের রাস্তা তৈরি করার সময় প্রতিপক্ষের লোকজন হামলা করে। ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। এছাড়া থানাতেও অভিযোগ দেয়া ছিল। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপির নেতারা মিমাংসার জন্য বসলেও সমাধান হয়নি। পরে ক্ষিপ্ত হয়ে লতিফ ও হোসেনের লোকজন অতর্কিত হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় বড় ভাই গোলাম সরোয়ার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
Ghatail.com | ঘাটাইলের সর্বশেষ সংবাদ ও অনলাইন নিউজ পোর্টাল

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
তথ্য ও সম্পাদকীয় নীতি
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: