বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
সর্বশেষ ব্রেকিং নিউজ ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পড়তে সঙ্গে থাকুন ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ঘাটাইলে একটি সেতুর জন্য দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ঘাটাইলে একটি সেতুর জন্য দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ছবি: ফটো ইউনিট

খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাংগাইর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বংশাই নদের ওপর ৫০ বছরেও নির্মাণ হয়নি একটি সেতু। সেতুর অভাবে চরম দুর্ভোগে আছেন ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। এলাকাবাসী দেশ স্বাধীনের পর থেকেই এখানে একটি সেতু নির্মাণের দাবি করে আসছেন।

জানা যায়, উপজেলার ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়নের গাংগাইর, সরাশাক, আমজানি, বাদে-আমজানি, গোলাবাড়ি, মলাজানি, জুগিয়াটেংগর, নয়ারহাট, সরিষাআটা, শরাতৈল, বর্গাসহ ১৫টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় বংশাই নদী পার হয়ে। এলাকার সরাসাক ও গাংগাইর গ্রামে রয়েছে দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ধলাপাড়া বাজার, মসজিদ-মাদরাসা, কলেজ ও মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে বংশাই নদ পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। স্থানীয়রা গত ৫০ বছরের দুর্ভোগ লাগবে বংশাই নদের ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করে দেয়ার দাবি জানিয়েছেন।

সরাশাক গ্রামের স্কুলশিক্ষক মজিবর রহমান বলেন, বংশাই নদে সেতু না থাকায় গ্রামে পাকা সড়ক হয়নি। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, ফসল পরিবহনসহ উপজেলা সদরে যেতে হয় এ নদ পার হয়ে। ভরা বর্ষায় খেয়া নৌকাডুবি এবং শুকনোয় কাঠের সাঁকো পার হতে দুর্ভোগ পোহাতে হয়। একই গ্রামের আলমগির হোসেন বলেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও বিগত ৫০ বছরে বংশাই নদে কোনো সেতু নির্মিত হয়নি। অথচ প্রতিদিন ১৫টি গ্রামের শত শত মানুষকে এ নদের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। আমি সরকারের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাই। খেয়াঘাটের মাঝি দুলাল চন্দ্র দাস বলেন, আমার পরিবারের বাপ দাদারা ব্রিটিশ আমল থেকে এ ঘাট পরিচালনা করে আসছে। আমি প্রায় ২৬ বছর ধরে এ ঘাটে নৌকা দিয়ে মানুষ পারাপার করছি। এ জন্য বছরে সবার কাছ থেকে নির্দিষ্ট টাকা এবং ধান নিয়ে থাকি। বর্ষা মৌসুমে খেয়া থাকলেও শুকনো মৌসুমে বাঁশের সাঁকো তৈরি করি। তবে এখানে একটি সেতু হলে আমাদের কষ্ট অনেক লাঘব হবে। ধলাপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও এমপি মহোদয়কে অবগত করেছি অনেক বার।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু সাঈদ জানান, বংশাই নদে সেতুর অভাবে স্থানীয় জনগণের দুর্ভোগের কথা তিনি অবহিত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সেতু নির্মাণের বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
Ghatail.com | ঘাটাইলের সর্বশেষ সংবাদ ও অনলাইন নিউজ পোর্টাল

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
তথ্য ও সম্পাদকীয় নীতি
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: