বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
সর্বশেষ ব্রেকিং নিউজ ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পড়তে সঙ্গে থাকুন ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ঘাটাইল পৌরসভায় নাগরিক সুবিধা না থাকলেও করের বোঝা ২০ গুণ

ঘাটাইল পৌরসভায় নাগরিক সুবিধা না থাকলেও করের বোঝা ২০ গুণ

ছবি: ফটো ইউনিট

‘প্রিয় পৌরবাসী, আমি যেহেতু পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি, সেহেতু পৌরসভার সমস্যা সমাধানের দায়িত্বও আমার। কমেন্টসে পৌর এলাকার সমস্যাগুলো লিখতে থাকুন। সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।’

গত ১৫ মার্চ উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে এমন পোস্ট করেছেন ঘাটাইল উপজেলার ইউএনও এবং পৌরসভার প্রশাসক আবু সাইদ। এতে ফেসবুক ব্যবহারকারী ৯৯ জনের মন্তব্যে উঠে এসেছে প্রথম শ্রেণির পৌরসভার ৯ গুরুত্বপূর্ণ সমস্যা। এত সমস্যা এবং অবকাঠামোগত কোনো উন্নয়ন না হলেও সম্প্রতি পৌর কর্তৃপক্ষ স্থাপনা ভেদে ২০ থেকে ৩০ গুণ বাড়িয়েছে পৌর কর, যা নিয়ে ক্ষুব্ধ পৌরসভার বাসিন্দারা।

মন্তব্যকারীরা যেসব ভোগান্তির চিত্র তুলে ধরেছেন, তা হলো– ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা, যানজট, সড়কবাতি নষ্ট, মাদক, ফুটপাত দখলে থাকায় পথচারীদের চলাচলে অসুবিধা, ভাঙা রাস্তা, মেইন রোডের অসমতল ঢালাই রাস্তা, ভাঙা রাস্তা মেরামতের অভাব ইত্যাদি।

এদিকে নানা সমস্যায় বছরের পর বছর পৌরবাসী ভোগান্তি পোহালেও চলতি মাসেই বাড়ানো হয়েছে ২০ থেকে ৩০ গুণ পর্যন্ত পৌর কর। পৌরসভার অ্যাসেসর আব্দুল কদ্দুস স্বাক্ষরিত নোটিশ এরই মধ্যে পৌঁছে গেছে ঘরে ঘরে, যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

এ বিষয়ে ঘাটাইলের ইউএনও এবং পৌরসভার প্রশাসক আবু সাইদ সমকালকে বলেন, যে বাড়তি কর টানা হয়েছে, তা বিধি অনুযায়ী করা হয়েছে। একবারে যেন জনগণের ওপর করের বোঝা না পড়ে, এ জন্য দাবি পুনর্নির্ধারণের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: সমকাল অনলাইন।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
Ghatail.com | ঘাটাইলের সর্বশেষ সংবাদ ও অনলাইন নিউজ পোর্টাল

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
তথ্য ও সম্পাদকীয় নীতি
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: