টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ্উদ্দিন সেনানিবাসে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান 'ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ'-এ কয়েকটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।
পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা:
সহকারী শিক্ষক (ইংরেজি - ১ জন, গণিত - ১ জন): সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনের সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএ অর্জন করতে হবে। বেতন: বিএড সনদধারীদের জন্য ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) এবং নন-বিএডদের জন্য ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)। বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষক সহকারী (১ জন): ন্যূনতম ২য় বিভাগ বা সমতুল্য জিপিএ-তে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ১৮তম গ্রেড (৮,৮০০-২১,৩১০ টাকা) এবং বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া/বাসস্থান, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পরিবহন সুবিধাসহ অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং ৫০০ টাকার (MICR) ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র অধ্যক্ষের কার্যালয়ে পাঠাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: ফটো ইউনিট

পাঠকের মন্তব্য
0টি মন্তব্য