ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম আওয়াল সাহেবের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিতসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় খুপিবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি, যথাসময়ে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে ঘাটাইলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মন্তব্য
0টি মন্তব্য